শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত
জাতীয়

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি ৯৯টি সদস্যদেশের ভোট পেয়ে এই পদে নির্বাচিত হন।

নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন খলিলুর রহমান। ভোটাভুটি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হয়।

মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯ ভোট পান, অন্যদিকে আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১টি ভোট। সভাপতি নির্বাচিত হওয়ার ফলে খলিলুর রহমান আগামী এক বছরের জন্য সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধন ও আলোচনার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন।

এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।

নির্বাচনের পর জাতিসংঘের সদর দপ্তরে বক্তব্য প্রদানকালে খলিলুর রহমান বলেন, ‘এই বিজয় বাংলাদেশের। আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী এক বছরে জাতিসংঘের মূল লক্ষ্য মানবাধিকার রক্ষা ও বিশ্বশান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেব।’

তিনি আরও জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্ব শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

বিজ্ঞাপন