শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
জাতীয়

ভোলায় দাফন করা হলো তোফায়েল আহমেদকে

ভোলায় দাফন করা হলো প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে।

ভোলায় দাফন করা হলো তোফায়েল আহমেদকে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে তার নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সকালে কোড়ালিয়া গ্রামে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়। নিজ বাড়ির সামনে কবর খননসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করা হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে গ্রামে।

ঢাকায় প্রথম জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারযোগে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় নেওয়া হয়। বেলা ২টার কিছু পর ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজার আগে মাঠে উপস্থিত কিছু বিএনপি নেতা-কর্মী বিক্ষোভ করে জানাজার স্থান পরিবর্তনের দাবি জানান। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে জানাজা সম্পন্ন হয়।

দ্বিতীয় জানাজায় বিএনপি, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এরপর মরদেহ নেওয়া হয় তার জন্মভূমি কোড়ালিয়া গ্রামে। বিকেল ৪টায় বাড়ির সামনের মাঠে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৫টার দিকে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন