শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
জাতীয়

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ডিআইজি আলি আকবর খান নিয়োগ পেয়েছেন। গতকাল সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন।

পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে দক্ষতা, নিষ্ঠা ও সততার জন্য আলি আকবর খান প্রশংসিত হয়েছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন