শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
রাজনীতি

সিআইডি প্রধানের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেলেন আলি আকবর খান

ডিআইজি আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেলেন।

সিআইডি প্রধানের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেলেন আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। গতকাল সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

সিআইডির তরফ থেকে জানানো হয়েছে, 'ডিআইজি জনাব আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের গুরুদায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। তাঁর প্রাজ্ঞ নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সকল সদস্যের।'

আলির জন্ম ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায়। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞাপন