ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে শুধুমাত্র একটি পশু হিসেবে দেখার সমালোচনা করেছেন। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে গরু অর্ঘ্য নিবেদনের পাত্র।
সম্প্রতি, গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলেছেন ভারতের বিভিন্ন ধর্মীয় নেতারা। জমিয়ত উলেমা-এ-হিন্দসহ কিছু মুসলিম সংগঠন এই দাবি জানায়। এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গরু কেনা বন্ধ করে দেয়ার ফলে মুসলিমদের ঈদুল আজহার প্রস্তুতিতে বাধা সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে, যাতে বলা হয়, অনুমতি ছাড়া কেউ গরু ও মহিষ জবাই করতে পারবেন না।
যোগী আদিত্যনাথ সোমবার (১ জুন) এক সরকারি অনুষ্ঠানে বলেন, 'কোনো সন্তানকেই মায়ের সম্মান রক্ষার কথা আলাদা করে শিখিয়ে দিতে হয় না।' তিনি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে উঠা আওয়াজের প্রতি ইঙ্গিত করে বলেন, 'যারা গরুকে শুধু একটি প্রাণী হিসেবে দেখে, তারা গরু হত্যাকে সমর্থন করে।'
তিনি আরও বলেন, 'গরু আমাদের মাতা। তার সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের।' আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি পোস্ট করার বিষয়েও আপত্তি জানান তিনি।
যোগী আদিত্যনাথ মুসলিম ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান, এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তরপ্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।