শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত
রাজনীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপির নির্বাচনী ইশতেহার জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে, মন্তব্য সমাজকল্যাণমন্ত্রীর।

বিএনপির নির্বাচনী ইশতেহার জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি মঙ্গলবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদফতর পরিদর্শন শেষে এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক বাংলাদেশ গড়ার কাজ অব্যাহত রয়েছে। তিনি বলেন, 'আমরা লিভ সার্ভিস নয়, মিনিংফুল সার্ভিসে বিশ্বাসী। যে সার্ভিসে কোয়ালিটি থাকবে।'

ফ্যামিলি কার্ডের কার্যক্রম সরকারের জন্য একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, 'ফ্যামিলি কার্ড অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়ন করা হবে।' মন্ত্রী আশা প্রকাশ করেন, এই কার্যক্রম থেকে শিক্ষা নিয়ে দেশের প্রতিটি পরিবারে কার্ড বিতরণ করা সম্ভব হবে।

মন্ত্রী জানান, লোন মওকুফের ফলে দেশের সাড়ে ১১ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। বিভিন্ন ধর্মীয় নেতাদের সহযোগিতার কর্মসূচিও শুরু হয়েছে।

তিনি বলেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বৃদ্ধি পাবে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, সরকার এতিমদের শুধু আশ্রয় নয়, দক্ষ করেও গড়ে তুলতে চায়। রাষ্ট্রীয় বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন