সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘পতিত সরকার ক্ষমতায় টিকার থাকার জন্য বিভিন্ন নামে বাহিনী তৈরি করেছিল। মানুষের ধর্য্যের বাঁধ ভেঙে গিয়েই ২৪শের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দিয়ে, তাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তাই জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না।’
আজ শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে উপজেলার মহিমাগঞ্জ রংপুর সুগার মিল হাইস্কুলের জনসভার নির্ধারিত মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য কোনো কোনো কর্নার থেকে উসকানি দেওয়া হচ্ছে। জনগণকে আবারও সেই রাতের ভোট ফিরে নিয়ে যাওয়ার জন্য উসকানি দিচ্ছেন।’
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এ দেশের মানুষ একটা সময় ধের্য্য ধরে অপেক্ষা করে। তারপরে যখন দেখে অসহনীয়, তখন তারা চুরমার করে দেন। তার প্রমাণ ৯০ ও ২৪শের আন্দোলন।’
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের বাইরে থেকে হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। দেশের আসা ইচ্ছা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। দেশে আইন আদালতকে ফেইস করতে হবে। এ দেশের মানুষ কারো হুমকি–ধামকিতে কেউ ভয় পায় না।’
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক, জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।