শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
রাজনীতি

শিশু হত্যার শোকের মাঝে তেলের দাম বৃদ্ধির সমালোচনা

শিশু ফাহিমার পরিবারের পাশে দাঁড়িয়ে তেলের দাম বৃদ্ধির সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান।

শিশু হত্যার শোকের মাঝে তেলের দাম বৃদ্ধির সমালোচনা

সিলেটে শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, "জনগণ যখন ঘুমায় গেছে, তখন তেলের দাম বাড়ানো হয়েছে। এত ভালো কাজ দিনের বেলায় কেন করা হয়নি?"

মঙ্গলবার (২ জুন) সোনাতলা গ্রামে ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান জানান, এক মাসের ব্যবধানে আবার ৫ টাকা তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, "আগামী বাজেট অধিবেশন ছিল, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেত। সরকার তড়িঘড়ি করে এই কাজ করেছে, যা জনগণের সঙ্গে প্রতারণা ও জুলুম।"

ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, জামায়াত সব সময় তাদের পাশে থাকবে।

ডা. শফিকুর রহমান শিশু নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এমন নির্মম ঘটনা ঘটতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এছাড়া, দেশে হামের প্রকোপ এবং শিশু মৃত্যুর ঘটনা নিয়ে বর্তমান সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, "হামের প্রকোপে এত শিশুর মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারেরও দায় রয়েছে।"

বিজ্ঞাপন