মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা জাতির জন্য লজ্জার বিষয়

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা জাতির জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা জাতির জন্য লজ্জার বিষয়

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা একটি জাতি হিসেবে চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সিলেটের সোনাতলা গ্রামে নির্মমভাবে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন এবং জামায়াতের পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "দেশে শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক ও যথাযথ বিচার নিশ্চিত করা যেত, তবে এ ধরনের জঘন্য ও নির্মম ঘটনা অনেক কমে আসতো।"

ডা. শফিকুর রহমান পরিদর্শনের পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন। তিনি দেশে হঠাৎ দেখা দেওয়া হামের প্রকোপ এবং এই রোগে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমালোচনা করেন।

তিনি বলেন, "হামের প্রকোপে এত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমান দায় রয়েছে।"

বিজ্ঞাপন