শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
জাতীয়

বেনাপোল সীমান্তে ১২ জন নাগরিক শূন্যরেখায় আটকা, সমাধানে অগ্রগতি নেই

বেনাপোল সীমান্তে ১২ জন নাগরিক শূন্যরেখায় তিন দিন ধরে আটকা আছেন, সমাধানে অগ্রগতি নেই।

বেনাপোল সীমান্তে ১২ জন নাগরিক শূন্যরেখায় আটকা, সমাধানে অগ্রগতি নেই

যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে আছেন ১২ জন নারী ও শিশু। ভারতীয় এবং বাংলাদেশি নাগরিকদের পরিচয় নির্ধারণে এখনও কোনো সমাধান হয়নি।

রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের প্রবেশে বাধা দেয়। এরপর থেকে ওই ১২ জন সেখানেই আটকে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সাদিপুর সীমান্তের খড়ের মাঠ দিয়ে নাগরিকদের পুশইনের চেষ্টা করে। বিজিবির প্রতিরোধে বিএসএফ পিছু হটে, কিন্তু ১২ জন নারী-পুরুষ জিরো লাইনে আটকা পড়ে।

যশোর ৪৯ বিজিবি কর্তৃপক্ষ জানায়, ওই ১২ জনের নাগরিকত্ব নিশ্চিত করা যায়নি। সোমবার পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। ফলে খোলা আকাশের নিচে তারা অমানবিক দুর্ভোগে পড়েছেন।

আজ দুপুরে বিজিবি ও বিএসএফের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিজিবির এক কর্মকর্তা। সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি রয়েছে এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলম মোহাম্মদ সাইফুল্লাহ আলম খান বলেন, "বেনাপোল সাদিপুর খড়েরমাঠ এলাকা দিয়ে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি তাদের রুখে দেয়।"

বিজ্ঞাপন