শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি নির্বাচিত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি নির্বাচিত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২ জুন) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ড. রহমানকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, এই অর্জন বাংলাদেশের বৈশ্বিক অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।

প্রধানমন্ত্রী বলেন, "আমরা বিশ্বাস করি তিনি গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ ও সহযোগিতা গড়ে তুলবেন।"

মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত ভোটে, ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন। ভোটে ১৯০টি সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে।

ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে কাকোরিস পান ৯১টি ভোট।

বিজ্ঞাপন