শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত
জাতীয়

প্রবাসীদের সাথে প্রতারণায় জিরো টলারেন্সের ঘোষণা মন্ত্রীর

প্রবাসীদের সাথে প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসীদের সাথে প্রতারণায় জিরো টলারেন্সের ঘোষণা মন্ত্রীর

প্রবাসীদের সাথে যেকোনো ধরণের প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, মানবপাচারের সাথে যুক্ত কোনো রিক্রুটিং এজেন্সিকে ছাড় দেওয়া হবে না। রাশিয়ায় মানবপাচারে জড়িত এজেন্সিগুলোকে সিলগালা করা হয়েছে এবং অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান। মন্ত্রী বলেন, “প্রবাসীদের সাথে প্রতারণা হলে জিরো টলারেন্স।”

এছাড়া, বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করা হয়েছে। এই কমিটি মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন