ঢাকার চারপাশে নৌ চলাচলে নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, আগামী তিন মাসের মধ্যে আধুনিক মানের জলযান চালু হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধে 'বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬' এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নদী দূষণ ও দখল রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। শিল্প-কলকারাখার বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নদী দখলবাজদের চিহ্নিত করা হয়েছে, তবে সবাইকে উচ্ছেদ করা সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে উচ্ছেদ কার্যক্রম চলবে। নতুন করে সরকারের জায়গা লিজ ও দখল বন্ধ রয়েছে।
এর আগে, বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬ এ অংশগ্রহণ করেন প্রায় শতাধিক মানুষ। তারা ৫ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।