সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ঢাকায় ১১০ কিমি নৌপথে ওয়াটার বাস চালুর ঘোষণা

ঢাকার চারপাশে ১১০ কিমি নৌপথে ওয়াটার বাস চালুর ঘোষণা দিলেন নৌপরিবহনমন্ত্রী।

ঢাকায় ১১০ কিমি নৌপথে ওয়াটার বাস চালুর ঘোষণা

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাসসহ নৌপরিবহন চালু করবে সরকার।

রোববার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মন্ত্রী জানান, ৪টি নদীতে ওয়াটার বাস চালু করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে।

মন্ত্রী বলেন, এর জন্য ২ মাসের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং দুই মাস পরে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব।

হাতিরঝিলে ওয়াটার বাস স্বল্প দূরত্বে চলাচল করে এবং সেখানে যাত্রীর চাপও বেশি। যান চলাচলে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকায় সেবাটি জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে দেড় থেকে দুই ঘণ্টার দীর্ঘ রুটে, যেখানে সড়কপথে একই গন্তব্যে ৩০ থেকে ৪০ মিনিটে পৌঁছানো যায়, সেখানে যাত্রীরা ওয়াটার বাসে আগ্রহ হারান।

মন্ত্রী আরও জানান, গত ১০ বছরে চারপাশের এই বৃত্তাকার নৌপথে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। নৌপথকে লাভজনক করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন