সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে।

টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও এক শিশু ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী ইসরাত জাহান আখি এবং তাদের এক বছর বয়সী ছেলে রিফাত। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আখি তার ছেলেকে নিয়ে অটোরিকশায় করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন।

অটোরিকশাটি যখন নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও ছেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।'

বিজ্ঞাপন