সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

ফেনীতে যুগলকে নির্যাতনে ছাত্রশিবির নেতাসহ ৩ জন গ্রেপ্তার

ফেনীতে যুগলকে নির্যাতনের ঘটনায় ছাত্রশিবির নেতা সহ ৩ জন গ্রেপ্তার হয়েছে।

ফেনীতে যুগলকে নির্যাতনে ছাত্রশিবির নেতাসহ ৩ জন গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক যুগলকে নির্যাতনের ঘটনায় ছাত্রশিবিরের এক নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত সোমবার রাতে হালিম ডাক্তার বাড়ির মাদ্রাসা শিক্ষক নুর আলমের স্ত্রী কামরুন ও এরশাদ উল্যাহকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় নির্যাতনের শিকার এরশাদ উল্যাহর বাবা আবু সুফিয়ান বুধবার রাতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শাহজালাল বাবর, হাসান ও শুক্করের নেছাকে।

স্থানীয়রা অভিযোগ করেন, এরশাদ ও কামরুনের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। নির্যাতনের পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়, তবে বুধবার আদালত থেকে জামিনে মুক্তি পান।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, 'নির্যাতনের মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।'

তিনি আরও জানান, অপর অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন