বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
রাজনীতি

ফেনীতে পুলিশ সুপার পদে ফের বদলি, নতুন এসপি হলেন জসিম উদ্দিন

ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার পদে নতুন নিয়োগ, জসিম উদ্দিন হলেন নতুন এসপি।

ফেনীতে পুলিশ সুপার পদে ফের বদলি, নতুন এসপি হলেন জসিম উদ্দিন

ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার পদে আবারও পরিবর্তন ঘটেছে। নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মো. হাবীবুল্লাহ ১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র সাত দিনের মাথায় তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

এর আগে, মো. হাবীবুল্লাহ গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে ফেনীতে বদলি করার সময় তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল।

বিজ্ঞাপন