বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
২৫ নভেম্বর বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের কোনো নেতাকর্মী মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।