বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের ত্রিদেশীয় সংলাপের তাগিদ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর নিয়ে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা।

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের ত্রিদেশীয় সংলাপের তাগিদ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর নিয়ে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে দুপক্ষের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা এসব মন্তব্য করেন। চীনের প্রস্তাবিত ত্রিদেশীয় অর্থনৈতিক করিডর বাস্তবায়নের আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা জরুরি বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, অর্থনৈতিক ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে এই করিডর গুরুত্বপূর্ণ। তবে এটি বাস্তবায়নের আগে আরো গবেষণা ও সংলাপ প্রয়োজন।

তিনি বলেন, ‘রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।’

সেমিনারে চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেন, ঢাকাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘অর্থনৈতিক করিডরটির বাস্তব পরিস্থিতি ও উন্নয়নের সম্ভাবনা যৌথভাবে পর্যালোচনা করতে হবে।’

ইসমাইল জবিউল্লাহ চীনের বন্দর তৈরি ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের পরিপূরক হিসেবে বাংলাদেশে আরও একটি বড় বন্দর অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের বিষয়টি চীন বিবেচনা করতে পারে।’

সেমিনারে উল্লেখ করা হয়, বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে বেইজিং।

বিজ্ঞাপন