স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তির প্রত্যর্পণ একমাত্র কূটনৈতিক চ্যানেলেই সম্ভব। তিনি বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।
মন্ত্রী বলেন, 'বিজয় দিবসে কিছু পলাতক আসামির প্রত্যর্পণের কথা শোনা যাচ্ছে। গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনো রাজনীতি করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।'
তিনি আরও জানান, 'বর্তমানে তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যাবর্তন করতে পারে। ১৬ ডিসেম্বর কিছু পলাতক আসামি প্রত্যর্পণ করবে বলে শোনা গেছে। তারা বিভিন্ন সীমান্তে ঘোরাঘুরি করছে।'
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গোপালগঞ্জে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে এবং প্রাণহানি ছাড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, 'যদি কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চাই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
এছাড়া, চলমান শ্রমিকের মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নামছে, তাদের সাথে শ্রমিকরা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা জড়িত, তাদের খতিয়ে দেখা হবে।