ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। আজ বুধবার দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। ৩১ অক্টোবর ২০২৬ তারিখে যাদের বয়স ১৮ হয়েছে, তারা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। পূর্ববর্তী তালিকার তুলনায় নতুন ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।