বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আবুল হাসানকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী টিকটিক মকবুল হত্যার মামলায় আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে।

এছাড়া, বিএনপির কয়েকজন নেতাকর্মী আগে থেকেই আবুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন। তিনি ২৪ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

বিজ্ঞাপন