গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দলবদ্ধভাবে এসে এমপির বাড়িতে ভাঙচুর চালায় এবং পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া, মুকসুদপুর থানায়ও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। একই উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখায়ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।