বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিলেন রিজভী

রিজভী বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিলেন রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল প্রকার নাশকতা দমন করা হবে। তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে এ কথা বলেন।

রিজভী বলেন, 'জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন মেনে নেবে না।' তিনি উল্লেখ করেন যে, দেশের মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ চায়, কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে।

তিনি আরও সতর্ক করেন, 'নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যারা বাহিনী তৈরি করেছে, তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।' ৫২-৭১ এর চেতনা মানুষকে মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, যা অতীতে পাঠ্যপুস্তকে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে আড়াল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা কলেজের অবদান সম্পর্কে রিজভী বলেন, এই বিদ্যাপীঠ শুধু বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, বরং অনেক কবি, সাহিত্যিক এবং সাংবাদিকও তৈরি করেছে। তিনি প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

র‍্যালিটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে সাইন্সল্যাব ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

বিজ্ঞাপন