বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজধানীতে 'ব্লক রেইড', নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে 'ব্লক রেইড' অভিযানে ১০৭ সদস্য গ্রেফতার, সাবেক শিক্ষামন্ত্রী ও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ।

রাজধানীতে 'ব্লক রেইড', নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে 'ব্লক রেইড' ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে।

নিয়াজ মেহেদী আরও জানান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানান তিনি। গ্রেফতার দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।

বিজ্ঞাপন