বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আযাদ: ঐক্যের প্রয়োজন নেই, সংস্কার পরিষদ গঠন জরুরি

জামায়াতে ইসলামীর আযাদ বলেন, ঐক্যের প্রয়োজন নেই, সংস্কার পরিষদ গঠন জরুরি।

আযাদ: ঐক্যের প্রয়োজন নেই, সংস্কার পরিষদ গঠন জরুরি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, "ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় এখন যদি ঐক্য প্রয়োজন হয়, সেই ঐক্যের প্রয়োজন নেই।" তিনি দাবি করেছেন, সত্যিকারের ঐক্য চাইলে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সুশীল ফোরামের আয়োজনে মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এ মন্তব্য করেন আযাদ। তিনি বলেন, "আলোচনায় থাকার জন্য এবং সরকারকে চাপে ফেলার জন্যই পতিত স্বৈরাচার বারবার ফিরে আসার কথা বলছেন।"

আযাদ আরও উল্লেখ করেন, "স্বাধীনতার ৫৫ বছর পর ২০২৪ সালে দেশ গঠনের যে সম্ভাবনা ছিল তা হয়নি সংস্কার এবং দৃশ্যমান বিচার না হওয়ার কারণে।" তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, "জিয়াউল হক ১১৫ জন হত্যা করেও ভিআইপিভাবে কারাগারে আছেন, কিন্তু পতিত সরকারের সময় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকদের কারাগারে মানবেতরভাবে রাখা হয়েছিল।"

তিনি আরও বলেন, "ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা কনডেম সেলে থাকার কথা, সেখানে তারা যেভাবে প্রোটোকল পাচ্ছেন, এটি প্রশ্নের বিষয়।"

বিজ্ঞাপন