রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
রাজনীতি

১১ দলীয় ঐক্যের লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক

১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ হবে, জানান মিয়া গোলাম পরওয়ার।

১১ দলীয় ঐক্যের লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক

১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য। তিনি আরও জানান, ঢাকা থেকে চারটি রুটে ১১ দলের লংমার্চ অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আইজিপি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে ফেনী ও মীরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ শুরু হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে বাকি তিনটি লংমার্চ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন