শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

চামড়াপণ্য ও জুতা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১,৯০০ টাকা নির্ধারণ

চামড়াজাত পণ্য ও জুতা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চামড়াপণ্য ও জুতা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১,৯০০ টাকা নির্ধারণ

চামড়াজাত পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন মজুরির কাঠামো অনুযায়ী, শ্রমিকদের মজুরি ৪ হাজার ৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এ খাতের কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ৮ হাজার ৫২৫ টাকা। ফলে এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৫ হাজার ৮৮০ টাকা।

এ বছরের শুরুতে মজুরি পুনর্নির্ধারণের জন্য ৬ সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডটি কয়েক দফা সভা শেষে গত আগস্টে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিবছর মজুরি ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

এছাড়া, শিক্ষানবিশ কর্মচারীদের জন্য মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল ৩ মাস। তবে প্রয়োজনে মালিকপক্ষ এই সময় বাড়াতে পারবে।

বিজ্ঞাপন