সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

রংপুরে ৪ খুনের রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা ব্যর্থতা: জামায়াত

রংপুরের ৪ খুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ব্যর্থতার অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

রংপুরে ৪ খুনের রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা ব্যর্থতা: জামায়াত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গোয়েন্দা সংস্থা প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জামায়াতে ইসলামীর কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চার হত্যাকাণ্ডের মূল রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। দ্রুত প্রশাসনকে হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে পদায়ন করা হচ্ছে। তবে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করছে।’

জামায়াতের এই সেক্রেটারি জেনারেল গ্যাস, তেল, বিদ্যুৎ ও সারের সংকট দূর করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।

বিজ্ঞাপন