মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

মোংলা বন্দরে ৪ বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস

মোংলা বন্দরে বিলাসবহুল গাড়ি আমদানির চেষ্টা আটক করেছে কাস্টমস।

মোংলা বন্দরে ৪ বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস

মোংলা বন্দরে গাড়ির যন্ত্রাংশ আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি আনার চেষ্টা আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। তারা ৩ থেকে ৪টি বড় অংশে কেটে আনা ৪টি গাড়ি শনাক্ত করেছে।

গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০১৭ সালের রেঞ্জ রোভার ভোগ, ২০১০ সালের বিএমডব্লিউ ৬৫০আই, ২০১৬ সালের লেক্সাস এলএক্স ৫৭০ এবং একটি টয়োটা ক্রাউন অ্যাথলেট। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গাড়িগুলোর শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ১০ লাখ টাকা দেখানো হলেও বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি থেকে সাড়ে ৬ কোটি টাকার বেশি।

গাড়িগুলো শুল্ক-কর কমানোর কৌশল হিসেবে আমদানি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। কাস্টমস কর্মকর্তারা জানান, গাড়ির বিভিন্ন অংশের নম্বর, লেবেল ও চিহ্ন বিশ্লেষণের পাশাপাশি বিআরটিএ ও কুয়েটের বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা ও এআই মাধ্যমে গাড়িগুলো শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন