শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বেনাপোলে ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ করেছে কাস্টমস

বেনাপোলে ভারত থেকে আমদানি করা ৩৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে কাস্টমস।

বেনাপোলে ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ করেছে কাস্টমস

যশোরের বেনাপোলে স্থলবন্দর দিয়ে ভারত থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ৩৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে কাস্টমস। বৃহস্পতিবার দুপুরে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে।

বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, কায়িক পরীক্ষার সময় ঘোষণায় উল্লেখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টনে ৩৬০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। বর্তমানে এসব মাছ কাস্টমসের হেফাজতে রয়েছে।

কাস্টমস সূত্র জানায়, বিধি অনুযায়ী অচিরেই এই মাছগুলো নিলামে বিক্রি করা হবে। বন্দর ব্যবহারকারী ও স্থানীয়রা জানান, এ ধরনের অনিয়ম রোধে কাস্টমসের নজরদারি বাড়ানো প্রয়োজন। তারা বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন