মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা, তিন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা, তিনজন গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা, তিন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশাচালককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। নিখোঁজের পাঁচ দিন পর গত রাতে উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা রুমনের মৃতদেহ একটি আঁখক্ষেত থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন ওয়াসিম, রফিকুল আলম ও উমর ফারুক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অটোরিকশা, হত্যায় ব্যবহৃত হাসুয়া, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট ভোরে রুমন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার পরিবার থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করে। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রথমে ওয়াসিম ও রফিকুল আলমকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য বেরিয়ে আসে। পরে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, অটোরিকশাটি এক লাখ ২০ হাজার টাকায় মূল্যায়ন করে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয় উমর ফারুকের কাছে।

বুধবার রাতে পুটিমারী বিলের একটি আঁখক্ষেত থেকে রুমনের ক্ষতবিক্ষত ও গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। তার স্ত্রী পরনের পোশাক, বেল্ট, স্যান্ডেল ও মোবাইল দেখে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলে প্রেস কনফারেন্সে জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন