শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ভাঙ্গা গোল চত্বর হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাতুল সর্দার (১৭) ও রাজু মাতুব্বর (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল বাবার কাছে বায়না ধরে তিন দিন আগে একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন। আজ সকালে তিনি ওই মোটরসাইকেল নিয়ে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের গোল চত্বরে ঘুরতে আসেন। এ সময় দ্রুতগামী বাসটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার ফলে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতুল মারা যান। রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই জানান, তারা এক্সপ্রেসওয়ে এলাকায় টহল দিচ্ছিলেন। একটি শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন