সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ জনের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। পুলিশ জানায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে নগরকান্দাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর নিহত হন।

গুরুতর আহত রফিকুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।

হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রসুল সামদানি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাকুরা পরিবহনের বাসটি পুলিশ জব্দ করেছে, তবে এর চালক ও হেলপার পালিয়ে যায়।

এই ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন