শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের জামুর্কী এলাকায় বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মির্জাপুরের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০) রয়েছেন। আসিফ টাঙ্গাইলের বাসাইল এলাকার বাসিন্দা এবং আব্দুল রহিম সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী লেনে চলছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়, পরে মোটরসাইকেলের সামনে থাকা পিকআপকেও ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আসিফ ও আব্দুল রহিম নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন