বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যান রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই চালককে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত চালকের পরিচয় এখনও জানা যায়নি এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন