বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক পলাতক

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক পলাতক।

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক পলাতক

নরসিংদীর মাধবদীতে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী কিশোরী ও ২২ বছর বয়সী বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার সদর উপজেলার মাধবদী থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, আওলাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের পর পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি বরদেরকান্দি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে এবং ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওলাদ হোসেন প্রথমে একই গ্রামের কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে বাক-প্রতিবন্ধী তরুণীকেও ধর্ষণ করেন। তরুণী তার মাকে পুরো ঘটনা জানালে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

মঙ্গলবার রাতে ১০-১২ জন এলাকাবাসী মাধবদী থানায় এসে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার নির্যাতনের শিকার দুই কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।

ওসি কামাল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে এবং ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন