বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আটক ১৭ গ্রামবাসী

ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে একজন নিহত, ১৭ জন আটক করেছে পুলিশ।

ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আটক ১৭ গ্রামবাসী

ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং পুলিশ ১৭ জনকে আটক করেছে। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে হাসামদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের ফলে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন এবং দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দু'জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। নিহত সুমন শেখ ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেসওয়েতে সংঘর্ষ চলে। এ ঘটনায় কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগ্নে এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের যুবকরা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মহাসড়কের ওপর সংঘর্ষ চলছিল। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে এবং রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন