বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

ফরিদপুরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক, মহাসড়ক বন্ধ

ফরিদপুরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক, মহাসড়ক বন্ধ হয়ে দুর্ভোগে যাত্রীরা।

ফরিদপুরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক, মহাসড়ক বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষ তুমুল সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা যাত্রীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করে।

পুলিশ জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক এবং হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে।

তবে সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ৫ ঘণ্টা পর ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষ থামলেও বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয়রা আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন