বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

জামালপুরে বন্য হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

জামালপুরে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ডুমুরতলা বিটের বাগিচাটিলা এলাকার সংরক্ষিত বনভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার লাকড়ি সংগ্রহের জন্য ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে যান জয়নাল আবেদীন। ওয়াইল্ডলাইফ করিডোরের বাগান এলাকায় যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে তার পরিবারের সদস্যরা বিষয়টি বন বিভাগকে জানালে, চারটি ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্যরা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন