বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, মামলা দায়ের

খাগড়াছড়ির রামগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক।

খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, মামলা দায়ের

খাগড়াছড়ির রামগড়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার রাতে ভুক্তভোগীর মামা রামগড় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তের নাম ওমর ফারুক, যিনি পেশায় চা দোকানি এবং ভুক্তভোগীর এক সহপাঠীর বাবা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নানা বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ওমর ফারুক। আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

ভুক্তভোগীর এক স্বজন জানান, ঘটনার সময় ঘরে কেউ না থাকার সুযোগে ওমর ফারুক এই ঘটনা ঘটান। ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানিয়েছেন, শুক্রবার রাত ১২টার দিকে ভুক্তভোগীর মামা মামলা করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগীর পরিবার থানায় আসে।’

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন