শনিবার, ২৭ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
অপরাধ

তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে হত্যা, গ্রেপ্তার ৪

সূত্রাপুরে তাজিয়া মিছিল থেকে জাকির হোসেনকে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার।

তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে হত্যা, গ্রেপ্তার ৪

রাজধানীর সূত্রাপুরের তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে জাকির হোসেন নামের এক যুবককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিহতের ভাই শান্ত হোসেন শুক্রবার রাতে অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। শুক্রবার রাজধানীর সূত্রাপুর এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় জাকির হোসেনকে কয়েকজন ধাওয়া করে মিছিল থেকে আলাদা করেন।

জীবন রক্ষার জন্য তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন