শনিবার, ২৭ জুন, ২০২৬
ব্রেকিং
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা, আতঙ্ক ছড়িয়েছে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা: তদন্ত শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, উদ্ধারকাজ চলছে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভেনেজুয়েলায় ভূমিকম্পে ২৩৫ জনের মৃত্যু, আন্তর্জাতিক সহায়তা শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, আহত ৪ হাজারের বেশি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ২৩৫ জন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
অপরাধ

রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত দুজনের পরিচয় মিলেছে

রাজধানীর কাঁটাবনে অগ্নিকাণ্ডে নিহত আব্দুস সালাম ও মো. জনির পরিচয় মিলেছে।

রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত দুজনের পরিচয় মিলেছে

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের ধোঁয়ায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন আব্দুস সালাম (২০) ও মো. জনি (২৪)।

নিহত আব্দুস সালামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বড় ভাদাহার গ্রামে। তার বাবার নাম মো. সেলিম সরকার। তিনি কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১১ তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে, নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া এলাকায়। তার বাবার নাম মো. বাবুল মিয়া। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফ সাহেবের ছেলে ব্যারিস্টার মোয়াজ সাহেবের ক্লার্ক ছিলেন।

শুক্রবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আব্দুস সালাম এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. জনি মারা যান।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন