বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক দুইটি স্থানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে নেমে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।

রাউজানের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন প্রদীপ দাশ ও সমীরণ দাশ। তাদের মৃত্যুর কারণ বিষাক্ত গ্যাস বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সেপটিক ট্যাংকে নামার পর প্রদীপ অসুস্থ হয়ে পড়েন।

প্রদীপকে উদ্ধার করতে ট্যাংকে নামেন সমীরণ। কিছুক্ষণ পর তিনিও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নগরীর ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাকিব ও হৃদয় মিয়া রয়েছেন।

বিজ্ঞাপন