বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে উদ্ধার নারী চিকিৎসকের মরদেহ

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে উদ্ধার হল নারী চিকিৎসক ফারা ফেরদৌসের মরদেহ।

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে উদ্ধার নারী চিকিৎসকের মরদেহ

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ৩২ বছর বয়সী নারী চিকিৎসক ফারা ফেরদৌসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারা ফেরদৌস খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি আজিজ সুপার মার্কেটের ১৪ তলায় ভাড়া থাকতেন। শাহবাগ থানার উপ–পরিদর্শক (এসআই) মো. একরামুল জানান, ফারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন।

এসআই একরামুল আরও বলেন, ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন এবং ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটে একাই বসবাস করতেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ফারা ফেরদৌসকে চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে পড়ে থাকতে দেখে। তবে তার মৃত্যুর সঠিক সময় এবং কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে। বিকেল পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন