বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
অপরাধ

চট্টগ্রামে সেফটিক ট্যাংকে বিষক্রিয়ায় ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে সেফটিক ট্যাংকে বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে সেফটিক ট্যাংকে বিষক্রিয়ায় ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দেওয়ান হাটের ধনীওয়ালা পাড়া ও রাউজানের নোয়াপাড়ায় পৃথক দুটি ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, দুটি ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৃথক টিম গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। রাউজানের নোয়াপাড়ায় নির্মাণাধীন বাড়ির সেফটিক ট্যাংকে নামলে সমীরণ দাশ ও প্রদীপ দাশের মৃত্যু হয়।

অন্যদিকে, ধনীওয়ালা পাড়ায় নির্মাণাধীন আরেকটি ভবনের সেফটিক ট্যাংকে সাকিব ও হৃদয় নামে দুই শ্রমিকের মৃত্যু ঘটে। বর্তমানে এই দুইজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন