মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ অডিটরিয়াম থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম থেকে যুবকের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে।

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ অডিটরিয়াম থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ অডিটরিয়াম চত্বর থেকে ২৮ বছর বয়সী যুবক রুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, ২৬ জুন দুপুরে রান্নাঘরের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত রুমন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এক ব্যক্তি ফোনে বিষয়টি জানানোর পর পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী তদন্ত চলছে।

বিজ্ঞাপন