শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
অপরাধ

বরগুনায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বরগুনায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে আমতলী একে স্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন হলদিয়া গ্রামের মো. জাহিদুল হাওলাদার এবং বেতমোরা গ্রামের মো. জাফর হাওলাদার। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, শ্রমিক জাহিদুল হাওলাদার সকাল সাড়ে ৮টার দিকে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার দিলে তাকে উদ্ধার করতে জাফর হাওলাদারও নিচে নামেন। পরে দুজনই অচেতন হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান চালান। তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা কার্বন মনোক্সাইড ও ফসজিন গ্যাসের বিষক্রিয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন