শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা
অপরাধ

নড়াইলে অ্যাম্বুলেন্সের দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নড়াইলের বালিয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্সের দুর্ঘটনায় দুইজন নিহত, আহত পাঁচজন।

নড়াইলে অ্যাম্বুলেন্সের দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় একটি বাসের সাথে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন।

জাহানারা বেগম ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে যশোরে ফিরছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের নড়াইল জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে এবং অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষীপুর জেলার পূর্ব চককলাপোতা গ্রামের আ. হাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা আবু তাহেরের বাবা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পুলিশ হাসপাতালে মারা যান। বুধবার সকালে মরদেহ নিয়ে যশোরের মাহিদিয়া গ্রামে ফিরছিলেন জাহানারা বেগমসহ পরিবারের স্বজনেরা।

এ সময় নড়াইলের কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে জাহানারা বেগম নিহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন