রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০
অপরাধ

চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামি শিপরা বেগম গ্রেফতার

চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামি শিপরা বেগমকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গায় মাদক মামলার আসামি শিপরা বেগম গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিপুল সংখ্যক মাদক মামলার কুখ্যাত আসামি শিপরা বেগমকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) চুয়াডাঙ্গা পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত শিপরা বেগম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার বাবুল শেখের স্ত্রী। পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য মতে, শিপরা বেগমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৫০টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে মাদক চোরাচালানের অভিযোগও রয়েছে। অপরাধ জগতে জড়িত থাকার কারণে তিনি এর আগে অন্তত শতবার গ্রেফতার হয়েছেন।

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে শিপরা বেগম মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত নারী আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধশত মামলা রয়েছে। মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে।”

বিজ্ঞাপন